বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনা মোকাবেলায়  আবারো প্রস্তুত থাকতে হবে

সংবাদদাতা, মীরসরাই ::    |    ০৪:৩০ পিএম, ২০২০-১১-২১

করোনা মোকাবেলায়  আবারো প্রস্তুত থাকতে হবে

 


করোনা জয় করে চট্টগ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমিপ। তাঁর অনুপস্থিতিতে মিরসরাইয়ে দলের হাল ধরেছেন তাঁর মেঝ ছেলে জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান রুহেল। 

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

এসময় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় প্রত্যেকটি ইউনিটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রুহেল বলেন, ‘করোনা সংক্রমণ আবারো বাড়ার সম্ভাবনা আছে। সরকার এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আমাদের বসে থাকলে চলবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করতে হবে। মানুষকে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। আবারো লকডাউনের মত পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে।’

ওইদিন সকাল ১০ থেকে শুরু হওয়া স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিয় সভায় মাহবুবুর রহমান রুহেল দলের নেতাদের বিভিন্ন দিকনের্দেশনা দেন। এসময় তিনি বলেন, ‘আমার বাবা তাঁর দীর্ঘ ৫০ বছরের রাজনীতিতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। মিরসরাইয়ের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। আপনারা তাঁর বিশ্বস্ত মানুষ। আপনারা তাঁকে সহযোগিতা না করলে তিনি আজকে এত বড় মাপের নেতা হতে পারতেন না।’

মতবিনিয়ম সভায় স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সমালোচনা করে বলেন, ‘আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু লোক আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। অথচ আমাদের ছাত্রলীগ নেতাকর্মীরা শুধু সেলফি তোলার কাজে ব্যস্ত থাকে। তাদেরকে স্যোসাল মিডিয়ায় এসবের প্রতিবাদ করতে দেখা যায় না।’ শেষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক মাঠের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। 

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামী লীগ নেতা কথা সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর